সহীহ বুখারী
হাদীস নং: ২৮৯৮
আন্তর্জাতিক নং: ৩১১৮
- জিহাদের বিধানাবলী অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯৪৭. আল্লাহ তাআলার বাণীঃ নিশ্চয় এক পঞ্চমাংশ আল্লাহর ও রাসূলের। (সূরা আনফাল ৮:৪১) তা বণ্টনের ইখতিয়ার রাসুলেরই।
২৮৯৮। আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ (রাহঃ) .... খাওলাহ আনসারীয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি নবী (ﷺ)- কে বলতে শুনেছি যে, কিছু লোক আল্লাহ প্রদত্ত সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবধারিত।’
كتاب الجهاد والسير
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ} [الأنفال: 41]
3118 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي عَيَّاشٍ وَاسْمُهُ نُعْمَانُ عَنْ خَوْلَةَ الأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ القِيَامَةِ»
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ২২১
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ জুলুমের প্রতি নিষেধাজ্ঞা এবং জুলুমের মাধ্যমে অর্জিত সম্পদ ফেরত দেওয়ার হুকুম।
জনগণের সম্পদ তসরুফ করার পরিণাম
হাদীছ নং : ২২১
হযরত খাওলা বিনত ছামির আল-আনসারিয়াহ রাযি. থেকে বর্ণিত, তিনি হযরত হামযা রাযি.-এর স্ত্রী ছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, কিছু লোক আল্লাহর মালে (সরকারি অর্থ-সম্পদ) অন্যায়ভাবে হস্তক্ষেপ করে। কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম -বুখারী।
(সহীহ বুখারী, হাদীছ নং ৩১১৮, মুসনাদে আহমান, হাদীছ নং ২৭৩৫৯; বাগাবী, শারহুস্ সুন্নাহ, হাদীছ নং ২৭৩০; মুসনাদে আব্দ ইবন হুমাইদ, হাদীছ নং ১৪৩)

مقدمة الامام النووي
26 - باب تحريم الظلم والأمر بردِّ المظالم
221 - وعن خولة بنتِ ثامر الأنصارية، وهي امرأة حمزة - رضي الله عنه - وعنها، قَالَتْ: سمعت رَسُول الله - صلى الله عليه وسلم - يقول: «إنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ (1) في مَالِ الله بغَيرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَومَ القِيَامَةِ». رواه البخاري. (2)